1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব (জেইউএইচএসসি) এর ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিতঃ সভাপতি খালেদ মাহামুদ, সম্পাদক মাহমুদা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব (জেইএইচএসসি) এর ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের খালেদ মাহমুদ খান( সম্রাট) কে সভাপতি ও ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাহমুদা সুলতানা মীম কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮.০০ টায় অনলাইন মিটিং প্লাটফরম জুমে একটি সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জাবি হায়ার স্টাডি ক্লাবের প্রতিষ্ঠাতা সাজিদ কামাল, সহ-প্রতিষ্ঠাতা আবু সায়েম রিমন, ইশিতা কবির তন্বী , সাবেক প্রেসিডেন্ট আফলাতুন কায়সার জিলানী ।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ৪৭ তম ব্যাচের জুলজি বিভাগের ফারহান চৌধুরী আপন এবং ৪৭ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাইশা মুমতাজ, সাংগঠনিক সম্পাদক ৪৮ তম ব্যাচের গনিত বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শাহানা তামান্না সাথী, দপ্তর সম্পাদক ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের অমর্ত্য কুমার ধর (অন্তু), পাবলিক এফেয়ার্স সম্পাদক ৪৮ তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ফাতেমা আক্তার, প্রচার সম্পাদক ৪৮ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের সাইয়্যেদা পর্ণা , রিসার্চ ডিরেক্টর ৪৫ তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের মোঃ: শাহরিয়ার খান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ৪৮ তম ব্যাচের আইবিএ বিভাগের সাদিয়া হুমায়রা, মিডিয়া ডিরেক্টর ৪৮ তম ব্যাচের পাবলিক হেলথ বিভাগের তারেক মাহমুদ।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ক্লাবটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ক্লাবটি জাবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পর্যায়টিকে আরো সহজতর করতে কাজ করে যাচ্ছে। এর মধ্যে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়ক জিআরই, আইইএলটিএস, ভোকাবুলারি ইত্যাদির উপর সেশন, ওয়ার্কশপ, উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রোগ্রামিংসহ বিভিন্ন সেশন আয়োজন করে যাচ্ছে। এসব কার্যক্রম কে আরো বেগবান করতে নতুন কমিটি বিশেষ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com