1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তৎকালীণ পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী এই স্ট্রাইকার ২০১৫ সাল থেকে আলজাইহমের নামের এক রোগে ভুগছিলেন। তিনি এতোদিন নিজ বাড়িতেই নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

গার্ড মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন কর্তৃপক্ষ। বায়ার্ন জানায়, রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলার। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

ফুটবল ইতিহাসে সবচেয়ে সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয় মুলারকে। পেশাদারি ফুটবল ক্যারিয়ারে তিনি ১৫ বছর কাটিয়েছেন বায়ার্নে। এসময় বাভারিয়ানদের তিনটি ইউরোপিয়ান কাপ জেতাতে সাহায্য করেন।

এছাড়া বায়ার্নের হয়ে ৪টি বুন্দেসলিগাও জেতেন মুলার। হয়েছেন জার্মান শীর্ষ ফুটবল লিগের শীর্ষ গোলদাতাও। তিনি ক্লাবটির হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন।

জার্মানি জাতীয় দলের হয়েও কারিশমা দেখিয়েছেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জয়ী ম্যাচে উইনিং গোলটি তারই করা। এছাড়া ১৯৭২ ইউরোর ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন এই তারকা। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com