1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

জায়েদ খানের এফডিসিতে ফেরা নিয়ে মুখ খুললেন ডিপজল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। বিজয়ের হাসি হাসার পরই সাধারণ সম্পাদক পদে জয়ী মনোয়ার হোসেন ডিপজল সুখবর দেন জায়েদ খানসহ অসংখ্য শিল্পীদের।

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে শিল্পী সমিতির ভবিষ্যৎ নানা পরিকল্পনার কথা জানান ডিপজল।

সমিতি থেকে যেসব শিল্পীর সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নতুন আরও সদস্য নেওয়া হবে।

জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন? এমন আরেক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, তার সদস্যপদ কেন বাতিল করা হয়েছে তা আমার জানা নেই। তবে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা বেআইনি হয়েছে বলে মনে করি। কারণ সে একজন আর্টিস্ট। আমাদের প্রথম সভায় বিষয়টি উথাপন করব। সবার পরামর্শ ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে সমিতির সদ্য বিদায়ী কমিটি। ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণসভায় এই সিদ্ধান্ত নেয় তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com