1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। হেলেনার বিরুদ্ধে থাকা অন্য তিন মামলায় জামিনে থাকায় তার মুক্তিতে কোন বাধা থাকছে না।

এদিন আসামি হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী জামিন শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত দুই হাজার টাকা মুচলেকায় পল্লবী থানার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেন। এরপর পল্লবী থানায় প্রতারণার মামলায় এবং গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। এরপর দীর্ঘ চার ঘন্টা ধরে অভিযান চালানো হয়।

এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে এবং পল্লবী থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com