1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

জামায়াত নেতার গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর ডেমরায় জামায়াতে ইসলামীর নেতা মো. রহমতের তাহমিত স্টোনক্সাসার নামের পাথরের গদিসহ ৭টি পাথরের গদি থেকে ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্প্রতিবার (১৪-আগস্ট) রাত ৯টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে র‌্যাব ১১-এর এর একটি বিশেষ টিম ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকার পাথরের গদিগুলোতে অভিযান পরিচালনা করে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেন। এসব পাথরের সবই সিলেটের কোম্পানি গঞ্জের সাদা পাথর এলাকার।

সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লক্ষ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

সাদা পাথর লুটপাট বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মালিকদের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com