1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

জাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ, যুগ্ম আহ্বায়ক হাসিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদকে আহ্বায়ক করা হয়েছে এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের হাসিব জামানকে ১নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে নবগঠিত কমিটি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নবগঠিত কমিটিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত এবং সদস্য এ্যানি সেন।

১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও আছেন- ৪৫ ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান শরীফ ও ৪৭ ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের ইসহাক সরকার।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম, আকাশ আহমেদ, ইমন, কাউসার আহমেদ, তানজিম আহমেদ, ফাতেমাতুজ জোহরা, সাব্বির হোসেন। এছাড়া দুইটি পদ ‘কো অপ্ট’ রাখা হয়েছে।

নতুন কমিটি গঠনের পর নেতারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক নুরুল আলম, জাবি প্রেস ক্লাব, জাবি সাংবাদিক সমিতির নেতা ও ছাত্রফ্রন্ট জাবি শাখার নেত্রী সোহাগী সামিয়াসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com