1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

জাবির ৬ নারী শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ৬ জন শিক্ষার্থী স্ব স্ব অনুষদে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৯ এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত বিভাগের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

জাবির মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা ও মানবিকী অনুষদভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩.৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (৩.৯৬), জীববিজ্ঞান অনুষদভুক্ত মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩.৯৫), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩.৯৩), আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩.৮১)।

স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে প্রতি বছরের ন্যায় এবারো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। আর এবারের ফলাফলে সবাই নারী শিক্ষার্থী হওয়ায় মেয়েরা পড়াশুনায় আরো বেশি আগ্রহী হবে।’

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com