1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

জাবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত হলে আসন বরাদ্দের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রীরা।

শুক্রবার দিবারাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা সংশ্লিষ্ট হল প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করে চারটি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো– নতুন হলের নামকরণ ফজিলাতুন্নেছা হল করতে হবে; রাতেই লটারির মাধ্যমে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দিতে হবে; সবার আগে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের নতুন হলে আসন দিতে হবে; হলে কক্ষ বরাদ্দের ক্ষেত্রে কোনও পলিটিক্যাল ব্লক করা যাবে না।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, হল প্রশাসনের নোটিশের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি সকালে হল স্থানান্তরের জন্য প্রস্তুতি নেন ছাত্রীরা। পরে রাতে তারা জানতে পারেন ২৮ তারিখ স্থানান্তরের নোটিশ পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষার্থীদের তালিকা নতুন হলের প্রভোস্টের কাছে না পৌঁছানোয় কক্ষ বণ্টন হয়নি। এর সমাধানের জন্য তারা উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী আরশি চাকমা বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের নতুন হলে ওঠানো হচ্ছে না। আমাদের দাবি, নতুন হলের পাঁচ তলা পর্যন্ত আমাদের (ফজিলাতুন্নেছা) হলের শিক্ষার্থীদের নিতে হবে। সবার আগে আমাদের নতুন হলে ওঠাতে হবে। যেহেতু আমাদের হলের সব শিক্ষার্থী নতুন হলে যাবেন সেহেতু হলের নাম ফজিলাতুন্নেছা রাখতে হবে।’

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান, ১৮ নং হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এটিএম আতিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা এসে উপস্থিত হন। এ সময় শিক্ষকরা ছাত্রীদের হলে ফিরে যেতে অনুরোধ করেন।

ছাত্রীদের হল স্থানান্তরের বিষয়ে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আগামীকাল হল শিফট করার কথা। নতুন হলের প্রাধ্যক্ষ লটারির মাধ্যমে ঠিক করবেন শিক্ষার্থীরা কে কোন কক্ষে যাবে। যাদের নাম তালিকায় এসেছে তাদের সবাইকে স্থানান্তর করা হবে। এই আন্দোলন অমূলক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘যেহেতু মধ্যরাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসার সামনে এসেছে, তাই আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা তাদের দাবিগুলোর ব্যাপারে আশ্বস্ত করেছি। এর সমাধান করার চেষ্টা করছি আমরা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com