1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জানালা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করলেন দেবর-চাচা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে (১৭) পালাক্রমে ধর্ষণের অভিযোগে উঠেছে চাচাতো দেবর রনি ও প্রতিবেশী চাচা দেলোয়ারের বিরুদ্ধে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে নওগাঁর রাণীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে চাচাতো দেবর রনি হোসেন (২১) ও প্রতিবেশী চাচা দেলোয়ার হোসেনকে (৩০) আসামি করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রনি হোসেন উপজেলার কালীগ্রাম মুন্সিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে ও দেলোয়ার হোসেন কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের জাহিদুল ফকিরের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় দুই বছর আগে একই গ্রামের প্রবাসী এক যুবকের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমি স্বামীর বাড়িতে থাকতাম। প্রায় ৬ মাস ধরে বাবার বাড়িতে আছি। শনিবার রাতে আমি বাবার বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে ছিলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের জানালা ভেঙে চাচাতো দেবর রনি ও প্রতিবেশী চাচা দেলোয়ার ঘরে প্রবেশ করেন। আমি তাদের দেখতে পেলে তারা দুইজন আমার চোখ-মুখ বেঁধে ফেলেন। এরপর রনি প্রথমে আমাকে ধর্ষণ করেন। পরে চাচা দেলোয়ারও ধর্ষণ করেন। এ ঘটনায় আমি বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

দ্রুত ধর্ষকদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের আটকে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com