1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ফায়ার সার্ভিসের সাফল্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

এ বছরের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩ প্রতিযোগী। দুটি ইভেন্টে তারা স্বর্ণপদক ও ১টি ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও টিম ম্যানেজার ফয়সালুর রহমানের নেতৃত্বে ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেছেন তারা। বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।
এ মাসের ১৭ থেকে ২০ জুন ঢাকার ভারোত্তোলন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় “বঙ্গবন্ধু ৩৯তম পুরুষ এবং ১৬তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৩”। এ প্রতিযোগিতার ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক বিজয়ী হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশ সেনাবাহিনী (২য় স্থান) ও আনসার-ভিডিপির (৩য় স্থান) প্রতিযোগীদের পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন। একই প্রতিযোগিতার ৮১ কেজি ওজন শ্রেণিতে ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ সোহাগ মিয়া আনসার-ভিডিপি (২য়) ও বিজিবির (৩য়) প্রতিযোগীদের পেছনে ফেলে স্বর্ণপদক পদক বিজয়ী হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের আরেক সদস্য মোঃ রকি ৫১ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com