1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবার এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করে এ প্রস্তাব আনা হয়। এতে ইউক্রেনের পক্ষে বাংলাদেশসহ ১৪১টি সদস্য দেশ ভোট দেয়। রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া ইউক্রেনের বিপক্ষে ভোট দেয়। তবে চীনসহ ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে।

এর আগে ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের আনা একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com