1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

জাওয়াদ’র প্রভাবে রাজধানীতে বৃষ্টি, বিপাকে পড়েছে নগরবাসী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীতে বাসের তুলনায় রিকশায় বেশি মানুষ যাতায়াত করতে দেখা গেছে। বৃষ্টির ভোগান্তি এড়াতে রিকশাই ভরসা।

আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে রিকশাচালকরা। বৃষ্টি বলে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন প্রায় প্রতিটি রিকশাচালক। আর যাত্রীরাও নিরুপায়, ভাড়া বেশি যাচ্ছে গন্তব্যে।

সকাল থেকে রাজধানীর মিরপুর, টেকনিক্যাল, শ্যামলী, আগারগাঁও, ধানমন্ডি এলাকায় খুব অল্প সংখ্যক যানবাহন দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও হয়েছে বেশ।

মিরপুর থেকে নিউমার্কেট যাবেন আসলাম হোসেন। তিনি বলেন, বৃষ্টির কারণে রাস্তায় বের হতে পারছিলাম না। কিন্তু জরুরি যেতে হবে বিধায় বের হলাম। বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছি প্রায়। বাধ্য হয়ে রিকশায় বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

ইলিয়াস মোল্লা নামের এক যাত্রী বলেন, বৃষ্টি মাথায় নিয়েই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাসের জন্য। হেঁটে অনেকটা পথও এসেছি। একটা বাসও পেলাম না। বুঝতেছি না কী করবো।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব থাকবে আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com