1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি, একজন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান : জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদাদ মোল্লার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শামিম হোসেন মন্ডল গতরাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে বসে কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছেলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহীত ব্যক্তি এসে শামিমকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা হামলাকারি একজনের মধ্যে রুবেলকে আটক করে মারধর করে পুলিশে দেয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি। আহত রুবেলকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ, শামিম হোসেন পাঁচবিবি পৌরসভার আগামী মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তারই শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। তদন্তের পর হামলার প্রকৃত কারণ বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com