1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জয়কে কড়া বার্তা দিলেন সমন্বয়ক সারজিস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমেরিকায় বসে সজিব ওয়াজেদ জয় ভারতকে সময় দিয়েছেন তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

সারজিস আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি।

জানাজায় অংশ গ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূঁইয়া বলেন, আমারা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদী সরকারের প্রধান হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে বাংলাদেশে উসকানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে।

গত ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ যোগ দিতে গিয়ে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। নয় দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

বৃহস্পতিবার রাতে শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com