1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

জমকালো আয়োজনে শেষ হলো মোটেক্স-বিম সখিপুর সুপার ল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৯৬০ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি( মহিউদ্দিন তুষার)ঃ
    ইতিহাসের পাতায় জায়গা করে শেষ হলো মোটেক্স-বিম সখিপুর সুপার লীগ-২০২১। আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে গত ১৮ সেপ্টেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় মোটেক্স-বিম সখিপুর সুপার লীগ-২০২১। দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে ৪৭টি ম্যাচের মধ্য দিয়ে গত ২৬ নভেম্বর মঙ্গলবার পর্দা নামলো সুপার লীগের।

মোটেক্স-বিম সখিপুর সুপার লীগে সখিপুর থানার ৯টি ইউনিয়নে মোট ২০টি দল অংশগ্রহন করেন। ২০টি দলকে ৫ দলের গ্রুপ করে খেলানো হয়। সব রাউন্ডে ভালো খেলে ফাইনালে উঠে সখিপুর ফুটবল একাদশ এবং ডিএম খালী ফুবটল একাদশ। ফাইনাল ম্যাচে সখিপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএম খালী ফুটবল একাদশ। সখিপুর ইসলামিয়া স্কুল মাঠে ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে ডিএম খালী ফুটবল একাদশ। টাইব্রেকারে ২-৩ গোলের ব্যবধানে শিরোপার মুকুট পরে ডিএম খালী ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, এমপি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নিঃসন্দেহে সখিপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি ভালো উদ্যোগে। খেলাধুলায় ব্যস্ত থাকলে মানুষ নেশা থেকে দূরে থাকে। দীর্ঘদিন মহামারী করোনার জন্য সকল প্রকার খেলাধুলা বন্ধ ছিলো। আল্লাহর অশেষ রহমতে এখন সবকিছু স্বাভাবিক হতে চলেছে। তিনি বলেন, বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালি ছেলে-মেয়েরা কৃতিত্ব দেখাচ্ছেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। তবে যারা জয়ী হতে পারেননি তাদেরও নিরাশ হওয়ার কিছু নাই। চেষ্টা চালিয়ে গেলে একদিন বিজয় অর্জন সম্ভব হবে। এজন্য বেশি বেশি চর্চা করতে হবে। এনামুল হক শামীম বলেন, প্রতিটি স্কুলের খেলার মাঠের উন্নয়নের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সব বদ-অভ্যাস ও মোবাইলের খারাপ আশক্তি হওয়া থেকে দূরে থাকুন। শিগগিরই সখিপুরে একটি খেলার স্টেডিয়াম করা হবে বলেও তিনি জানান।

এই আয়োজনটি সফল করতে সাহায্য করেছেন অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা সদস্যবৃন্দ, বেশি-বিদেশী সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা। আগামী প্রজন্মের জন্য উৎসাহ, উদ্দীপনা ও নেশামুক্ত প্রাণবন্ত জীবনের মাইলফলক হিসেবে এমন টুর্নামেন্ট সবসময় চলমান থাকবে বলে জানান আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com