1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

জবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের পদ-প্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

আজ রবিবার রাতে শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাংলার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদ-প্রত্যাশীদের আগামী ৫ থেকে ৩১ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে এসে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সেই সাথে ২ কপি জীবন বৃত্তান্তসহ, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সর্বশেষ একাডেমিক সনদ, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অথবা হল পরিচয় পত্রের ফটোকপিসহ সহশিক্ষা কার্যক্রমের জড়িত থাকলে তার স্বীকৃত কপি, পরিবারের কেউ আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা থাকলে তার প্রত্যয়নপত্র, রেফারেন্স হিসেবে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক অথবা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংযুক্ত করতে বলা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, সৎ, মুজিব আর্দশ বুকে লালন করে, মেধাবী, পরিশ্রমী, বিনয়ী এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামীর দেশ গঠনে ভূমিকা রাখবে তাদের কমিটিতে রাখা হবে।

তিনি আরও বলেন, যোগ্যদের আমরা গুরুত্ব দিবো। সে ক্ষেত্রে ষষ্ঠ ব্যাচ থেকে ১৬তম ব্যাচের যে কেউ কমিটিতে আসতে পারে। আমাদের ক্যাম্পাসে দীর্ঘ ১০ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি এজন্য আমরা সবকিছু দেখে-শুনে এবার কমিটি ঘোষণা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com