1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির পঞ্চম মেধাতালিকা ও চতুর্থ মাইগ্রেশন তালিকা প্রকাশ হয়েছে। এতে ফাঁকা আসনে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন ৮৫৩ জন শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

জানা যায়, পঞ্চম মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে ৬৬৫ জন, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ১৫৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ইউনিটে ৩৪ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিটের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। আর মূল কাগজপত্র জমা দিতে হবে ১৫ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর। এসএসসি ও এইচএসসি পরীক্ষা/ সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীকে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি, আবেদনকারীর নাম ও গুচ্ছের রোল নম্বর একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বিধায় সেদিন কাগজপত্র জমা দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১১৫৫ টি আসন, ‘বি’ ইউনিটে ৮৫০ টি আসন ও ‘সি’ ইউনিটে ৬১০ টি আসন রয়েছে। এইবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়েছেন ২২ জন, ‘বি’ ইউনিটে আসন প্রতি ১২ জন এবং ‘সি’ ইউনিটে আসন প্রতি লড়েছেন ১১ জন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com