1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

জন্মদিনে শ্রাবন্তীকে চমকে দিলেন মমতা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টালিউডের সাড়া জাগানো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৩ অগস্ট ছিল তার জন্মদিন। জন্মদিনের ‘সেরা’ উপহারটি পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী।

জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া চিঠিকে ‘সেরা উপহার’-এর তকমা দিয়েছেন শ্রাবন্তী। সেই চিঠির মাধ্যমে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘দিদি’।
সেখানে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভাল থেকো’।

নিজের বিশেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এই বার্তা পেয়ে আপ্লুত শ্রাবন্তী। চিঠির ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। জন্মদিনে এটাই আমার শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ দিদি’।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি-তে যোগদান করেছিলেন শ্রাবন্তী। বিরোধী দলে নাম লেখানোর পর জানিয়েছিলেন, নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি।

এমনকি বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু শেষমেশ জিততে পারেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন,সাধারণ মানুষের রায় মেনে নিয়েছেন তিনি। বর্তমানে তাই রাজনীতি নয় অভিনয়ের মাধ্যমেই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে চান এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com