1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান মো. ফিরোজ সরকার কর্মজীবনে সততা, আদর্শ, কর্মদক্ষতা ও বিচক্ষণতার জন্য ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে নানান চ্যালেঞ্জ পেরিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ সফলতার সঙ্গে পালন করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে তার দক্ষ নেতৃত্ব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মো. ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও পূর্বে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

ব্যক্তিজীবনে তিনি দাউদকান্দি উপজেলার পশ্চিম পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনা ভবানীপুর এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা মরহুম আর্শ্বাদ সরকার এবং মা মরহুমা মমতাজ বেগম। তিন ভাই ও তিন বোনের পরিবারে তিনি সবার ছোট।

শিক্ষাজীবনে তিনি মতলব উত্তর থানাধীন নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। তাদের তিন ভাইই নিজ নিজ কর্মক্ষেত্রে আলোকিত ভূমিকা রেখে দেশের সেবা করে যাচ্ছেন। বড় ভাই মো. নজরুল ইসলাম (বিএসসি, বিএড) ছিলেন মতলবের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক। মেজ ভাই মো. মাজহারুল হক বাবুল বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

দাউদকান্দির এই ‘সরকার পরিবার’ স্থানীয়ভাবে যেমন সম্মানিত, তেমনি জাতীয় পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তারা সমাজে আলোর দিশা দেখাচ্ছেন। নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সফলতা কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা দেশ ও জাতির কল্যাণে তাদের ধারাবাহিক অবদানের অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com