1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

জনতা ব্যাংকের নতুন ডিএমডি গোলাম মরতুজা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. গোলাম মরতুজা। গত চার বছর যাবত তিনি রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক পদে ক্রেডিট বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

মো. গোলাম মরতুজা ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের জোনাল ম্যানেজার এবং চট্টগ্রামের বৃহৎ দুই শাখা ও.আর.নিজাম রোড কর্পোরেট ও আগ্রাবাদ কর্পোরেটে শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার করোনাকালীন ২০২০ সালে প্রণোদনা ঋণ বিতরণে অগ্রণী ভূমিকা পালনের জন্য রূপালী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রশংসাপত্র পান এবং শতভাগ কৃষি প্রণোদনা বিতরণে বাংলাদেশ ব্যাংক থেকেও প্রশংসাপত্র অর্জন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের যৌথ তত্তাবধানে সিডিসিএস অর্থাৎ সার্টিফিকেট ফর ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট সনদ অর্জন করেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। পেশাগত প্রয়োজনে তিনি ফ্রান্স, ইতালী, বেলজিয়াম, থাইল্যান্ড ও দুবাই সফর করেন। চট্টগ্রাম শহরের ৮নং শুলকবহর ওয়ার্ডে তার পৈতৃক নিবাস। তিনি ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com