1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

জনগণ এবার নিজের ভোট নিজে দেবে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এবার নিজের ভোট নিজে দেবে।

আজ শনিবার (১৯ নভেম্বর) নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা যুদ্ধ করছেন, এই যুদ্ধ মুক্তির যুদ্ধ, অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ।

তিনি বলেন, সিলেট থেকে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল, জিয়াউর রহমান এখানেই যুদ্ধ করেছিলেন। সাইফুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। অর্থাৎ, সিলেটবাসীর ইতিহাস যুদ্ধ করার ইতিহাস। এখন এই সরকারের পতনে যুদ্ধ করতে হবে।

সাধারণ খেটে খাওয়া মানুষ শান্তিতে নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।

তিনি বলেন, ১৯৯০ সালেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আবারও সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশে শান্তি চাই, অশান্তি চাই না। এক দফা দাবি, সরকারের পতন চাই। শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com