1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

জঙ্গিদের সক্ষমতা বেড়েছে, আমরাও বসে নেই: ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৭৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সম্প্রতি জঙ্গিদের তৎপরতা ও সক্ষমতা কিছুটা বেড়েছে। তবে আমরাও বসে নেই।

সোমবার ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের তৎপরতা ও সমতা কিছুটা বেড়েছে। জঙ্গিদের বোমা তৈরির ক্যাপাবিলিটি কিছুটা বেড়েছে। তবে পুলিশও বসে নেই। পুলিশ সতর্ক রয়েছে। আমরা সম্প্রতি জঙ্গিদের পৃথক দুটি আস্তানায় অভিযান পরিচালনা করেছি। ফলে এই ঈদে জঙ্গিদের হামলার কোনো আশঙ্কা নেই।

এর আগে ৫টি পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যেসব বোমা কম শক্তিশালী ছিল। রিসেন্টলি যেসব বোমা উদ্ধার হয়েছে, তা অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ হলে বড় ধরণের ক্ষতি হয়ে যেত।

শফিকুল বলেন, তাদের সক্ষমতা বেড়েছে এবং নতুন লোককে প্রশিক্ষিত করে তারা বোমা বানানোর কাজে নিয়োজিত করেছে। এটা থেকে বুঝা যায়, তাদের প্রস্তুতি আছে।

তবে জঙ্গিদের তৎপরতা প্রতিরোধে দেশের পুলিশও সক্রিয় রয়েছে দাবি করে তিনি বলেন, কিন্তু আমরাও বসে নেই। কোনো ঘটনা ঘটার আগেই আমাদের প্রশিক্ষিত যারা আছেন তারা দক্ষতার সঙ্গে কাজ করছেন। যেখানে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।”

সম্প্রতি জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের বাইরে যাবার সুযোগ সীমিত হয়ে এসেছে। বিনোদনের সুযোগও কমে গেছে। এই সময়ে অনেকেই ঘরে বসে ইন্টারনেটে বিভিন্ন প্রোপাগান্ডা দেখে জঙ্গিদের ট্র্যাপে পড়ে যাচ্ছে। এসব ক্ষেত্রেও আমরা নিয়মিত নজরদারি করছি। যথাযথ নজরদারি না হলে বড় ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু আমরা এসব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি।

ঈদের সময় ঢাকা মহানগরীর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, যারা ঢাকার বাইরে গ্রামের বাড়ি যাবেন, তারা ঘরের নিরাপত্তার জন্য দরজা জানালা ঠিকমতো লাগিয়ে যাবেন এবং মূল্যবান সামগ্রী স্বজনের বাসায় রেখে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com