1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বর্বর ও অবৈধ। তারা সভ্য মানুষের উপদেশ কখনই গ্রহণ করবে না। কারণ তারা গণহত্যা চালিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, আওয়ামী ও তাদের সংশ্লিষ্টরা প্রতিনিয়ত মিথ্যাচারে আশ্রয় নিচ্ছে। তারা বলছে, তৃতীয় শক্তি নাকি গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে।

বিএনপি এই নেতা বলেন, কারও কোনো পরামর্শ কর্ণপাত না করে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা, হামলা, দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। গতকালও ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেপ্তার চালিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে, আবু সাঈদকে পুলিশ সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করেছে। অথচ সেই মামলায় জেলে পাঠানো হয়েছে একাদশ শ্রেণির ছাত্র আলিফ শাহরিয়ার মাহিমকে।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমনপীড়ন চালিয়েছে। দেশজুড়ে খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি খুনি সরকারের অন্যায় ও বেআইনি হুকুম, আদেশ, নির্দেশ, চাপ উপেক্ষা করে ছাত্র-জনতার বিরুদ্ধে দমনপীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com