1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

ছাত্র-জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্যা প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো। এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন তা দখলদার বাহিনী, একজন স্বৈরশাসক, একজন জেনারেল এবং আরও অনেকের মতো। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন। আবারো তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন। সারা দেশে এই স্বাধীনতা উদ্‌যাপিত হচ্ছে।

যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণদের অভিনন্দন জানাচ্ছেন সবাই। তারা আমাদেরকে আদতে স্বাধীন করেছেন। সবাইকে একত্রিত করেছেন। পুরো দেশকে স্বাধীন করেছেন। সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। আমাদেরকে পরবর্তী পদক্ষেপ শুরু করতে হবে। আমাদের সামনে এখন সব সমস্যা। আমাদের জন্য একটি চমৎকার দেশ সৃষ্টির কাজ নতুন করে শুরু করতে হবে এখন। এসবই আমাদের প্রতিশ্রুতি। ছাত্র এবং যুবসমাজ আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। আমি সেদিকেই তাকিয়ে আছি। তার কাছে উপস্থাপিকা জানতে চান। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করবে। বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, আমি নিশ্চিত এসবই হবে। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আমরা মুক্ত। আমরা যা চাই তা এখন করতে পারবো। সারা দেশের সব ইস্যু এখন সমাধান করা হবে। আমি নিশ্চিত আমরা চমৎকার একটি সূচনা করবো। ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়- আপনার ভূমিকা কি হবে? জবাবে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাবো। তা হলো সামাজিক ব্যবসা এবং সবকিছু। অধিক মুক্ত পরিবেশে আমি আমার কাজ অব্যাহত রাখবো। শেখ হাসিনা শাসকগোষ্ঠীর সময়ে এমন পরিবেশ পাইনি। কারণ, তিনি সবসময় আমাকে আক্রমণ করেছেন। বাংলাদেশে ফেরা নিয়ে কী ভাবছেন? এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন- খুব শিগগিরই ফিরবেন তিনি। এ পর্যায়ে উপস্থাপিকা জানতে চান- শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে। জবাবে ড. ইউনূস বলেন, এটা দেখিয়ে দিয়েছে যে, জনগণ হাসিনা সম্পর্কে কি অনুভব করে। হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য, তারই ফল এটা। তিনিই এমন ক্ষতি অর্জন করেছেন। এটা যুব সমাজের ত্রুটি নয়। এটা হলো শেখ হাসিনার ভুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com