1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

ছাত্রীকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফেনীর দাগনভুঞার এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবক। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণ করে সাকিব। ছয় দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সাকিবসহ দুইজনকে।

মঙ্গলবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় সাতবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ সাকিব ও একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ নিপনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে দাগনভূঞা থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, আত্মীয়তার সুবাদে সাকিব বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা-যাওয়া করতেন। দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাবও দিয়ে আসছিলেন সাকিব। কিন্তু এতে রাজি হয়নি ওই ছাত্রী।

গত ৩০ জুন সকাল ৮টার দিকে স্কুলছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মাছিমপুর ঈদগাঁ এলাকা থেকে অভিযুক্তরা তাকে ধরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আসামি নিজেই ছাত্রীর বাবাকে মোবাইল ফোনে অপহরণের বিষয়টি জানায়। পুলিশ অভিযোগ পেয়ে কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতবাড়িয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানার এসআই মো. আরিফ উল্লাহ জানান, অপহৃত স্কুলছাত্রীকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com