1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

ছাত্রদল সভাপতির উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের গেইট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত বলে দাবি করেন। এসময় অবিলম্বে হামলাকারীদের বিচার দাবি করেন তারা। এ ঘটনার বিচার না হলে রাজপথে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রদল নেতাকর্মীরা।

মশাল মিছিলে অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, ওয়াসিম আহমেদ অনিক, রাধে শ্যাম বিশ্বাস রাজেস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন, মোহাম্মদ মেহেদী হাসান, ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, জোবায়ের আল মাহমুদ, মো. শামীম ওসমান, শাহাদাত হোসেন, সালমান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com