1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ছদ্মবেশে ২০ বছর, অবশেষে র‍্যাবের হাতে ধরা ফাঁসির আসামি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই দশক পর চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী ‘জানে আলম’ হত্যা মামলার আসামি সৈয়দ আহমেদকে আটক করেছে র‍্যাব।

গ্রেপ্তার সৈয়দ আহম্মেদের বয়স এখন ৬০ বছর। তার বাড়িও লোহাগাড়ার আমিরাবাদে। গত ২০ বছর ধরে উদ্বাস্তু, বাবুর্চি ও দারোয়ানের ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার।

এর আগে ২০০২ সালের ৩০ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী জানে আলমকে তার এক বছরের শিশুর সামনে হত্যা করে সৈয়দ বাহিনী ও তার সন্ত্রাসীরা।

ব্যাপক আলোড়ন সৃষ্টি করা সেই মামলায় আদালত ১২ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীকালে আসামিরা সুপ্রিম কোর্টে আপীল করলে সুপ্রীম কোর্ট সৈয়দ আহম্মেদসহ মোট ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার জানান, এ হত্যাকাণ্ডের পর ২০ বছর আসামি সৈয়দ আহম্মেদ বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী বিভিন্ন ডাকাত দলের সাথে সমুদ্র পাড়ি দেয়। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। কিছুদিন উপকূলীয় এলাকায় এবং পরে সীতাকুণ্ডে অবস্থান করেন। বিভিন্ন মাজার এলাকায় বাবুর্চির কাজ করেন। এছাড়াও আকবরশাহ থানায় একটি বাড়িতে দারোয়ানের ছদ্মবেশে কাজ করেন। পরিচয় গোপন রাখতে দুটি ভুয়া জাতীয় পরিচয়পত্রও তৈরি করিয়ে নেন তিনি।

গোপনে খবরের ভিত্তিতে ২০ বছর ধরে পালিয়ে ও দারোয়ান সেজে পলাতক মৃত্যুদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com