1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

চেচেন নেতা রমজানকে লে. জেনারেলে পদোন্নতি দিলেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:চলমান ইউক্রেন অভিযানে রাশিয়ার হয়ে যুদ্ধ করায় চেচেন নেতা রমজান কাদিরভকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধে অবদান রাখায় তাকে এই পদোন্নতি দেন রুশ প্রেসিডেন্ট। বুধবার (৩০ মার্চ) এমন প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

গত ২৫ মার্চ চেচেন বাহিনী দাবি করে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবং সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করেছে।
তখন এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেছিলেন- চেচেন যোদ্ধারা রেডিওবার্তায় বলেছে, তারা মারিউপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের (রাশিয়া) পতাকা লাগিয়েছে।

পরে দেয়া এক ভিডিও বার্তায় কাদিরভ বলেন, মস্কো বাহিনী সম্পূর্ণভাবে শহরের পূর্ব অংশের আবাসিক এলাকাগুলি নিয়ন্ত্রণে নিয়েছে। তাছাড়া সৈন্যরা লেভোবেরেজনি জেলা প্রসিকিউটর অফিসের ভবনের উপর একটি পতাকা উত্তোলন করেছে যেটি সর্বশেষ মুক্ত করা হয়েছিল।

অবশ্য ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কাদিরভের এই দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন, কাদিরভের এই দাবির পক্ষে তার কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলে রমজান কাদিরভের একচ্ছত্র আধিপত্য। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পরপরই ইউক্রেনের বিপক্ষে চেচেন যোদ্ধাদের নিয়ে রাশিয়ার হয়ে লড়ার ঘোষণা দেন কাদিরভ। একসময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়লেও এখন তাই রাশিয়ার পক্ষেই যুদ্ধ করছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com