1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চুড়িপট্টিতে ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি, বেনাপোল প্রবিনিধি : যশোরের বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তের মধ্যে ১০ টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ জুলাই) ভোর ৬ টার সময় বেনাপোল বাজারে এ ঘটনাটি ঘটেছে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর শুনে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যখদর্শীরা জানান, শনিবার ভোর ৬ টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোয়া উড়তে দেখতে পায় তারা। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল বাজারের চুড়িপট্টির কসমেটিকস এর দোকানদার আব্দুর রহিম জানান, ভোরে চুড়িপট্টিতে আগুন লাগার ঘটনা শুনে এসেছিলেন। এসে দেখেন তার চারটি কসমেটিকসের দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোনো প্রকার মালামাল সরিয়ে নিতে পারেনি তারা। তিনি আরো জানান, তার চারটি কসমেটিকসের দোকানে প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল ছিলো। এসময় নগদ আড়াই লক্ষ টাকা ছিলো মালামাল কেনার জন্য কিন্তু সে টাকও পুড়ে ছাই গেছে।

বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্র পাত বৈদ্যুতিক সট্ সার্কিটের মাধ্যমে হয়েছে। এ আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। এবং চারটি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে গেছে।

শার্শা উপজেলা কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, আগুন লাগার ঘটনা শুনে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com