1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

সফরসূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ থাকায় রাতেই বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। এর আগে, বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।

নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বেইজিং সফর সমাপ্ত করার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলেরও বেইজিং সফরের কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি বেইজিং সফর করতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি, সেদিন সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও অসুস্থ। সফরসূচির অন্তর্ভুক্ত সব আনুষ্ঠানিক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় আর মেয়েকে ছেড়ে দূরে থাকতে চাইছেন না প্রধানমন্ত্রী।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার বেইজিং সফরে য্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com