1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

চীন থেক আসলো ৫ লাখ করোনার টিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ঢাকা পৌঁছানো এসব টিকা আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে বেইজিং গেছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে দেশটি। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ প্রথমে অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা অনুমোদন দিয়েছিল। ভারতের মাধ্যমে এই টিকার ৩ কোটি ফাইল আনতে আগাম টাকা দিয়েছিল। ভারতে করোনার প্রকোপ বাড়ায় চুক্তির ৭০ লাখ টিকা দেওয়ার পর সেটি বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ প্রথম ডোজের টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে বিপাকে পড়ে। পরে রাশিয়ার টিকা অনুমোদন দেওয়া হয়। সেগুলো আসার প্রক্রিয়ায় আছে।

পরে চীনা কম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com