1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত

রনু হাসা
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

সাইমন সাদিক লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ মালিক। আল্লাহ মহান।’

চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম ১৯৮৬ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান। মা উম্মে কুলসুম গৃহিনী।

তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাইমন চতুর্থ। স্কুল জীবনে পড়াশোনা করেছেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, পরে ঢাকায়।

পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই নায়কের। ২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক।

তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি। বিশেষ করে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘তোমার কাছে ঋণী’, ‘তুই শুধু আমার’, ‘স্বপ্ন ছোঁয়া’, ‘পুড়ে যায় মন’,‘মায়াবিনী’, ‘জান্নাত’সহ বেশ কিছু। ‘জান্নাত’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাইমন সাদিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com