1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

চাল ডালের পর এবার বাড়ল আলুর দাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিত্যপণ্যের বাজারের কোথাও স্বস্তি নেই। তেল থেকে শুরু করে চাল ডাল-সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। সবজির দামও নেই নাগালের মধ্যে। তবে শুধু আলুর দামই ছিল ক্রেতার নাগালে। ১৫ টাকা কেজিতে এই সবজিটি কিনে অনেকেই কোনোমতে দিন গুজরান করছিলেন। এবার সেই আলুর দামও বেড়ে গেল কেজিতে ১০-১৫ টাকা!

গত সপ্তাহেও খুচরা বাজারে ১ কেজি সাদা আলু বিক্রি হয়েছে ১৫ টাকায়। সপ্তাহ ঘুরতেই এখন সেটা বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। লাল আলুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ২০ টাকা কেজির লাল আলু এখন ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে শেষ সবজিটাও ক্রেতার নাগাল থেকে বেরিয়ে গেল। ধারণা করা হচ্ছে, রমজানকে সামনে রেখেই এই কারসাজি করা হয়েছে।

হঠাৎ কেন বেড়ে গেল আলুর দাম, তা নিয়ে খুচরা বিক্রেতারা আওড়াচ্ছেন সেই পুরোনো বুলি- আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনি, তাই আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, পাইকারি বিক্রেতারা বলছেন, এবার ক্ষেত থেকে আলু তোলার সময় বৃষ্টি হয়েছিল। সে কারণে অনেক আলু পঁচে গেছে। ফলে সরবরাহ কমায় বেড়ে গেছে দাম।

তবে কিছু কিছু ক্রেতা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, কৃষকদের কাছ থেকে যখন সব আলু পানির দামে কিনে নিয়েছেন ব্যবসায়ীরা, তখন সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সামনে রমজান, সেটাকেই টার্গেট করা হয়েছে। সামনে হয়তো দাম আরও বাড়ানো হবে। তাই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com