1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার করলে কি ক্ষতি হয়?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ল্যাপটপে চার্জ কম? এ অবস্থায় জরুরি কাজ করতে হবে। তাই চার্জিংয়ের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে একই সঙ্গে ল্যাপটপে কাজ করছেন। প্রশ্ন হলো, এতে কি ল্যাপটপের ক্ষতি হতে পারে? কারণ একই সঙ্গে ব্যাটারি চার্জ হচ্ছে সরাসরি বিদ্যুৎপ্লাগ সংযোগে, আবার ল্যাপটপ চলছে সেই ব্যাটারির শক্তিতে।

ল্যাপটপে একদিকে চার্জিং চলছে আবার কাজও চলছে। এ দুইয়ের মধ্যে অসংগতি বা বিরোধ আছে কি না? মনে হতে পারে এতে ব্যাটারির ক্ষতি হবে। কিন্তু আসলে তা নয়, খুব বেশি ক্ষতি সাধারণত হয় না। আধুনিক ল্যাপটপ এমনভাবে তৈরি করা, যেন পুরো চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ থাকে। আবার চার্জ কমে গেলে পাওয়ার সেভিং মোডে চলে যায় এবং চার্জিং আবার চালু হয়। এ অবস্থায় ল্যাপটপে কাজ করলে তেমন ক্ষতি হয় না। অবশ্য ল্যাপটপ সামান্য গরম হতে পারে। এর বেশি কিছু না।

ল্যাপটপের ব্যাটারি ১০০ ভাগ চার্জ হওয়ার পরও বিদ্যুৎপ্লাগ সংযোগ দিয়ে চার্জিং অবস্থায় রাখলেও তেমন ক্ষতি হয় না। কারণ পুরো চার্জ হয়ে গেলে ল্যাপটপ চার্জিং থেকে বিযুক্ত হয়ে যায়। এরপর ল্যাপটপ মাঝে মধ্যে খবর নেয় চার্জ কতটা আছে। কারণ, ব্যবহার না করলেও ল্যাপটপের চার্জ সামান্য কমতে পারে। যদি চার্জ বেশি কমে যায়, তাহলে আবার স্বয়ংক্রিয়ভাবে চার্জিং শুরু হয়। তবে সব সময় চার্জে না রাখাই ভালো। কারণ এতে ব্যাটারি কিছুটা তপ্ত হয় এবং এর স্বাভাবিক কর্মক্ষমতা কমে তার আয়ু কমিয়ে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com