1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান

চাঁদাবাজি ও দখলদারিত্বে আমার ন্যূনতম সম্পৃক্ততা নেই: ইশরাক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে কে বা কারা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

এতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে কে বা কারা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি ও নগর ভবনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগে অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কর্মকর্তা আশিকুর রহমানকে জোরপূর্বক পুনরায় দায়িত্বে বসানোর পেছনে আমার ইন্ধন রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছে। কিন্তু এ ধরনের অপকর্মে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নেই।

এতে আরও বলা, আমার নাম ভাঙিয়ে সংঘবদ্ধ একটি চক্র এমন অপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা আমার নাম ভাঙিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমার নাম ব্যবহার করে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com