1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এনসিপি নেতা নিজাম উদ্দিন বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

চট্টগ্রামে মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে জানানো হয়, গণমাধ্যমের বরাতে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।

এতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে এবং এটি দলের সুনাম ক্ষুণ্ন করেছে। তাই তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে অভিযোগ করা হয়, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে একজন মেসেঞ্জার কলে নিজামের সঙ্গে কথোপকথনে আন্দোলন বন্ধের জন্য টাকার বিষয়টি আলোচনা করছেন।

দলীয় সূত্র জানায়, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক। এর আগে, গত ৫ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এক নারী দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনেন নিজামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, টাকা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে পুনর্বহাল করা হয়।

সবশেষ ৯ আগস্ট ঘোষিত ৩২ সদস্যের এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটিতে নিজাম উদ্দিনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com