1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা পারভীন শেলী। তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে শিক্ষকদের সাথে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে নেত্রকোনা যাচ্ছিলেন। পথিমধ্যে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক আইসিইউতে রাখেন। নিহতের দেবর জহিরুল কবির শাহীন জানান, ঈদুল আজহায় সবাই গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছাকাছিই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে ভাবির বাবার বাড়ি।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানান, সেলিনা পারভীন ক্লাস টেনের এসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে নয়টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সাথে সভায় বসার জন্য আসছিলেন। এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com