1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা ও ডিপজল প্যানেল বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

আসলাম ইকবাল : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪, ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে। মিশা ডিপজল পরিষদের দুইজন বাদে সবাই বিজয়ী হয়েছেন। দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর ২৬৫ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্র শিল্পীদের কাছে ডিপজল মামা বলে খ্যাত এক মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ২২৫ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত। সাবেক সাধারণ সম্পাদক নিপুন আক্তার ২০৯ ভোট পেয়ে হেরেছেন। অপর দিকে দীর্ঘদিন পর নির্বাচন করতে এসে ভিলেন মিশার কাছে ধরা খেলেন নায়ক মাহমুদ কলি, তিনি ১৭০ ভোট পেয়ে সভাপতি পদে হেরেছেন। সহ সভাপতি রুবেল ২৩১. ডি এ তায়েব ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত, তার জনপ্রিয়তার কাছে হেরেছেন অমিত হাসান ও ড্যানী সিডাক। সহ-সাধারণ সম্পাদক আরমান ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত, তার কাছে নায়ক বাপ্পী সাহা ১৯৮ ভোট পেয়ে হেরেছেন। সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী-২৫০ ভোটে নির্বাচিত, আন্তঃ বিষয়ক সম্পাদক আলেক জান্ডার বো-২৮৬ ভোটে নির্বাচিত, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকী আলমগীর ২৪৫ ভোটে নির্বাচিত, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-মামনুন ইমন ২৩৫ ভোটে নির্বাচিত, ডন ২০০ ভোট পেয়ে হরেছেন। এবার কার্যনির্বাহী সদস্য হয়েছেন সুচরিতা ২২৮ ভোট, রোজিনা-২৪৩, আলীরাজ-২৩৯, সুব্রত-২১৮, দিলারা ইয়াসমিন ২১৮, শাহনুর-২৪৫, নানা শাহ-২১০, চুন্নু-২৪৮ ভোট ও রত্না কবীর ২৬৩ সর্বাধিক ভোটে নির্বাচিত। নিপুনের প্যানেল থেকে রিয়ানা রহমান পলি-২২০ ভোট ও সনি রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত।
এবার ব্যাপক নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন খোরশেদ আলম খসরু, সদস্য ছিলেন বি এইচ নিশান ও এজে রানা। এবার ৫৭০ জন ভোটার ছিলেন, প্রাপ্ত ভোট-৪৭৫, ৪০ টি ভোট বাতিল হয়েছে। ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত সবাইকে শুভেচ্ছা। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com