1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

চলচিত্রের নায়ক-নায়িকারা কে কোথায় ঈদ করবেন?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এবার দেশের বাইরে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। আবার শুটিংয়ের জন্য বিদেশে থাকা তারকাদের কেউ কেউ ঢাকায় ফিরছেন ঈদ করতে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা জুটি ঈদ কাটাবেন তুরস্কে। দুই ছেলেকে নিয়ে তুরস্কের পথে উড়াল দেওয়ার পরিকল্পনার কথা জানান অনন্ত জলিল।

এবার ঈদে তাদের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, এ জুটির ‘দিন : দ্য ডে’সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ঈদ করছেন নিউইয়র্কে। সিনেমার শুটিংয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিনেমার প্রচারে অংশ নিতে ঈদের আগে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার কথা থাকলেও ফেরা হচ্ছে না তার।

ঈদের মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন শাকিব।

শনিবার এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন- বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত-দর্শকদের সঙ্গে, ঈদে মুক্তি পাওয়া আমার দুটি সিনেমা নিয়েই।

‘দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সাধারণত ঈদের দিনে ছেলে আব্রাম খান জয়কে সময় দিয়ে থাকেন শাকিব। এবার ছেলেকে পাচ্ছেন না তিনি। জয়কে নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আরেক চিত্রনায়িকা বুবলীরও ঢাকায় ঈদ করার কথা রয়েছে।

এদিকে দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারের ঈদে ঢাকায় থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন।

জয়া আহসান জানান, দেশেই ঈদ করছি। আমি একবার কলকাতায় ঈদ করতে গিয়ে কেঁদেছিলাম। মিষ্টি পোলাও, মাটন খেয়ে কেঁদেছিলাম।

ঈদের আগে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

এবার ঈদে বেশ কয়েকটি টিভি নাটক নিয়ে আসছেন ছোট ও বড়পর্দার অভিনেতা মোশাররফ করিম; তিনি ঈদে পরিবারের সঙ্গে ঢাকায় থাকার পরিকল্পনার কথা জানালেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com