1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা সাকিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্ভাব্য বিজয়ী নিয়ে ছিল নানা মুনির নানা মত। তবে ফাইনালের ফল যাই হোক না কেন, ধরে নেয়া হচ্ছিল সাকিবই হচ্ছেন আসর সেরা পারফরমার। আর শেষ পর্যন্ত হয়েছেও তাই। চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফরমারের পুরস্কার জিতে নিলেন সাকিব আল হাসান।

আসর সেরা পারফরমারের পুরস্কার অর্থ্যাৎ ম্যান অব দ্য টুর্নামেন্টের প্রায় একক দাবিদার ছিলেন সাকিব আল হাসান। সাকিবকেই টুর্নামেন্টের সেরা হিসেবে অটো চয়েজ বলে ধরে রেখেছিলেন প্রায় সবাই।

কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, সাকিব তো সর্বোচ্চ রান সংগ্রহকারী নন। এমনকি সর্বোচ্চ উইকেট শিকারীও নন। তবে আজ ফাইনালে লিটন দাসকে বোল্ড করা সাকিবের মোট উইকেট হলো ১৬টি। আর কোয়ালিফায়ার পর্যন্ত করা ২৭৭ রানের সঙ্গে আজ ফাইনালের ৭ রান যোগ করায় মোট সংগ্রহ দাড়ালো ২৮৪ রান।

সব মিলিয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স। এর ধারে-কাছেও নেই আর কোনো ক্রিকেটার। ব্যাট এবং বলের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স দিয়েই সাকিব নিজ দল বরিশালকে টেনে তুলেছেন ফাইনালে।

ফাইনালেও শুরুতে সুনিল নারিনের বেধড়ক মারের তোড়ে সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত ৩০ রানে এক উইকেট শিকারী সাকিব।

ইতিহাস জানাচ্ছে সাকিব হলেন একমাত্র পারফরমার, যার ছিল আরও তিনবার বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার অনন্য রেকর্ড। প্রথম দুই আসরেই টানা বিপিএল সেরা হয়েছিলেন সাকিব। প্রথমবার তার দল খুলনা রয়্যাল বেঙ্গলস সেমিফাইনলে বিদায় নিলেও ২৮০ রান এবং ১৫ উইকেট দখল করে তিনি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

এরপর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আবারো টুর্নামেন্ট সেরা পারফরমারের পুরস্কার জেতেন সাকিব। সেবার তিনি ৩২৯ রানের পাশাপাশি উইকেট নিয়েছিলেন ১৫টি। এরপর আরও একবার সাকিবের হাতেই ওঠে আসর সেরার পুরস্কার।

সেটা ছিল গতবারের আগেরবার। সেবার ঢাকা ডায়নামাইটসের হয়ে ৩০১ রান করার পাশাপাশি ২৩ উইকেট দখল করে সেরা পারফরমার হয়েছিলেন সাকিব। আর এবার নিয়ে হলেন চতুর্থবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com