1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

চট্টগ্রামে ১ দিনে রেকর্ড মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এটিই এ পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯২৫ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৫৯২ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ৯২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৫৩ ও উপজেলার ৩৭২ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১৩ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৪ জন, অ্যান্টিজেন টেস্টে ২৪০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com