1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন (ছবি: সংগৃহীত)
চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, মোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন মদের বারটি লুটপাট করেছিল দুর্বৃত্তরা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বারটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com