1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

চট্টগ্রামে করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৪৩৮

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ৭ জন, শনাক্ত হয়েছিল ২৩০।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৭৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ।

উপজেলাগুলো মধ্যে- লোহাগড়া ১, সাতকানিয়ায় ৩, বাঁশখালী ১১, আনোয়ারায় ১৫, চন্দনাইশের ৪, পটিয়ায় ৫, বোয়ালখালীতে ২১, রাউজানে ৪৯, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ৬, সীতাকুণ্ডে ৩১ ও মিরসরাইয়ে ২ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫১৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৫৪ জন। বাকি ২৫ হাজার ৪৬২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৮৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com