1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

‘গ্রামের মেলায় আমাদের ডিমান্ড আছে’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে
‘গ্রামের মেলায় আমাদের ডিমান্ড আছে’
গ্রামের মেলায় আমাদের ডিমান্ড আছে মুনমুন

বঙ্গনিউজবিডি ডেস্ক:এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। বর্তমানে সিনেমায় তার উপস্থিতি কম, ব্যস্ততা বেড়েছে মঞ্চে। দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন নব্বই দশকের চাহিদাসম্পন্ন এই নায়িকা।

এ প্রসঙ্গে মুনমুন গণমাধ্যমকে বলেন, ‘সিনেমার কাজ অনেক আগেই কমিয়ে দিয়েছি। একসময় একটানা কাজ করতাম। মঞ্চেও অনেক বছর ধরেই কাজ করছি। অনেকে আমাকে খাটো করার জন্য বলে, যাত্রাপালায় নাচি।

আসলে যাত্রাপালায় নয়, আমি কাজ করেছি গ্রাম্য মেলাগুলোতে। এসব মেলায় আমাদের ডিমান্ড আছে। দর্শক আমাদের দেখতে চান।’

তিনি আরও বলেন, ‘আমি দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার দর্শকদের সামনে পারফর্ম করেছি। তাদের ভালোবাসা আমি কাছ থেকে দেখেছি। মঞ্চে সারা বাংলাদেশ আমাকে চেনে। সিনেমার কাজ বেড়ে গেলেও স্টেজ শো ছাড়ব না। মঞ্চে যে আনন্দ আমি পাই, যে স্বাধীনতা থাকে তা সিনেমায় সম্ভব নয়। পারিশ্রমিকও সিনেমার থেকে বেশি।’

অভিনেত্রীর আক্ষেপ, ‘কলকাতার শিল্পীরা নিয়মিত মঞ্চে পারফর্ম করেন। তাতে তাদের দর্শকপ্রিয়তা কিন্তু কমে যায় না। আমাদের দেশেও এখন অনেকেই স্টেজ পারফর্ম করছেন।

যারা বেশি নাক সিটকিয়েছেন তারাই এখন মঞ্চে পারফর্ম করছেন। বাংলাদেশে কেন এই বিষয়টি বাঁকা চোখে দেখা হয়!’

প্রসঙ্গত, এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার।

এজন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। ক্যারিয়ারের শুরুর প্রথম ৬ বছরে ৮০ টির মতো সিনেমায় কাজ করেছেন। এদিকে গেলো ১৯ বছরে সিনেমার সংখ্যা হাতেগোনা ১০টির মতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com