1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

গেটাফের বিপক্ষে বার্সার জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্প্যানিশ লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে গেটাফের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার জার্সিতে গোল পেয়েছেন সার্জি রবার্তো ও মেম্ফিস দীপে।

রবিবার রাতে ঘরের মাঠে গেটাফের বিপক্ষে ৯৭ সেকেন্ডের মাথায়ই ২৬ হাজার দর্শককে উল্লাসের উপলক্ষ্য এনে দেন সার্জি রবার্তো। এ সময় বামদিক থেকে জর্ডি আলবার ক্রস ডি বক্সের মধ্যে খুঁজে পায় রবার্তোর পা। তিনি সেটি জালে জড়াতে ভুল করেননি। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায় গেটাফের স্যান্দ্রো রামিরেজ গোল করে সমতা ফেরান। এ সময় বক্সের মধ্য থেকে তার নেওয়া বুলেট গতির শট রুখতে ব্যর্থ হন আন্দ্রে টার স্টেগান।

এর ১২ মিনিট পর আবার এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটের মাথায় মেম্ফিস বক্সের মধ্যে বল নিয়ে ঢোকেন। গেটাফের রক্ষণভাগের দুইজনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। এটা ছিল তৃতীয় ম্যাচে মেম্ফিসের দ্বিতীয় গোল। তার গোলে ভর করে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর অবশ্য আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো-মেম্ফিসরা।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com