1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

গুলিস্তানে দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার ও দোয়েল পরিবহনের বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে ভাড়া থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com