1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় ক্লাস শুরুর জন্য ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে। ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি হওয়া শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ৫ হাজার টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা যাবে। এর আগে, ১৯ ও ২০ আগস্ট তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com