1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

‘গালি’ দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ার ধুনটে জারজ সন্তান বলে গালি দেওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী সজিব হোসেন (২৫)। এ নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন সজিব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।

পুলিশ জানায়, উপজেলার জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে পিয়ারা খাতুন প্রিয়ার প্রায় পাঁচবছর আগে একই এলাকার শিমুলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে সজিব হোসেনের সঙ্গে বিয়ে হয়। পেশায় কাঠমিস্ত্রি সজিব দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে আসছিলেন।

গত ২২ জানুয়ারি সকালে মাদকদ্রব্য কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চান সজিব। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তখন পিয়ারা স্বামী সজিবকে জারজ সন্তান বলে গালি দেনে। এতে ক্ষুব্ধ হয়ে পিয়ারাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন সজিব।

এ ঘটনায় নিহত পিয়ারার বাবা হোসেন আলী বাদী হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সজিব হোসেন ও তার মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শেরপুর শহরের দাড়কিপাড়া এলাকা থেকে সজিব ও তার মাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ৬ ফেব্রুয়ারি মা ও ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মা ও ছেলেকে আদালতে হাজির করা হয়। এ সময় সজিব আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com