1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

‘গার্ড অব অনারে’ নারীকে বাদ দেওয়ার সুপারিশ থেকে সরল সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বৈঠকের কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। বিবরণীতে গত ১৩ জুনের ওই সুপারিশ রাখা হয়নি। তবে বিষয়টি আলোচনা আকারে যে ছিল, সেটা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুনে কমিটির বৈঠকে সুপারিশ করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং মহিলা ইউএনও’র বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এই সুপারিশের কথা পরে সংসদ সচিবালয় থেকে বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়।

সরকারি নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসন। ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারী কর্মকর্তারা থাকায় বিষয়টি নিয়ে আপত্তি তোলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
কমিটির ওই সুপারিশের পর নানা মহলে সমালোচনা ওঠে। সংসদের অধিবেশনে বিরোধী দল, সরকারের শরিক ও খোদ সরকারি দলের সদস্যরাও এই সুপারিশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংসদীয় ওই কমিটির সুপারিশ যাতে বাস্তবায়ন না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও ওঠে সংসদে।

আজ রোববার বৈঠকের পর কমিটির সভাপতি মো. শাজাহান খান বলেন, ‘কমিটির একজন সদস্য ওই বিষয়ে আলোচনা তুলেছিন। আজ কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওই বিষয়টি বাদ দেওয়া দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com