1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

গায়িকা আনিসা তালুকদার পুরস্কৃত হলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : তরুণ প্রজন্মের সুন্দরী – সুরেলা গায়িকা আনিসা তালুকদার আবারও নিজের পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি পেলেন। গেলো ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকাল ৫ টা ৩০ গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা আলোচনা সভা’, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সংগীতশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। জানা গেছে, একই অনুষ্ঠানে আজীবন সন্মাননা পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ বীরপ্রতীক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইতিপূর্বে আরও সম্মানজনক পুরস্কার পাওয়া জনপ্রিয় গায়িকা আনিসা তালুকদার জানান, গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো : নুর হাকিম, এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ, এটিএন বাংলা’র উপদেষ্টা তাশিক আহমেদ, ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফ হোসেন পিপিএম, স্বপ্ননিবাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো : সোলায়মান শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন এর উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন।

এছাড়াও পুরস্কৃত হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মডেল ও চিত্রনায়িকা নিপুণ, কামরুন নাহার শাহনুর, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু , কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও কণ্ঠশিল্পী আখি আলমগীর।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আনিসা তালুকদার বলেন, পেশাগত সাফল্যের স্বীকৃতি স্বরূপ যেকোনো পুরস্কার একজন শিল্পীর জন্যে আনন্দের এবং সম্মানের। আমি এই পুরস্কার পেয়ে গর্বিত বোধ করছি। সংগঠনের সবার প্রতি তাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে আমার পেশাগত ক্ষেত্রে এই পুরস্কার অনুপ্রেরণা হিসেবে হিসেবে কাজ করবে বলে মনে করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com